নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-নথি ও ই-ফাইলিং-এর ক্ষেত্রে দক্ষতা অর্জন করার জন্য নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুদিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটি এই কর্মশালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট রাজিব মাহমুদ সামিম পারভেজ বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।