News71.com
 Bangladesh
 29 Oct 22, 04:05 PM
 160           
 0
 29 Oct 22, 04:05 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ছয় হাজার ৪৪৭ ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও চার লিটার দেশি মদ জব্দ করা হয়। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন