News71.com
 Bangladesh
 29 Oct 22, 04:07 PM
 154           
 0
 29 Oct 22, 04:07 PM

না.গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত।।

না.গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের চাষাঢ়া সরকারি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জয়নুর রহমান জনি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। জনি ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পদে চাকরি করতেন। তার বাড়ি কুষ্টিয়ার চর প্রাগপুর। চাষাড়া রেলওয়ে স্টেশনের গেটম্যান সিরাজুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় দায়িত্বে এলে রেললাইনের পাশে কাঁধে ব্যাগ থাকা একজন যুবকদের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে চাষাড়া রেলওয়ে স্টেশনের মাস্টারকে জানালে তিনি রেলওয়ে পুলিশ পাঠান। নারায়ণগঞ্জ রেলওয়ে সেশনের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, চাষাঢ়া রেললাইনস্থ সরকারি মহিলা কলেজের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাঁধে একটি ব্যাগ ছিল। পরে তল্লাশি চালিয়ে ফতুল্লা বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডের জুনিয়র কিউআই পরিচয়ে একটি আইডি কার্ড পাই। কার্ডে জরুরি নম্বরে ফোন করে কথা হয় নিহতের ভাই হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। তিনি জানান, শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিকের উদ্দেশে কুষ্টিয়া থেকে বাসে উঠেন জনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন