News71.com
 Bangladesh
 29 Oct 22, 04:12 PM
 136           
 0
 29 Oct 22, 04:12 PM

হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে নেব।।মুরাদ

হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে নেব।।মুরাদ

নিউজ ডেস্কঃ  ঢাকা জেলা বিএনপির সম্মেলন হবে রোববার (৩০ অক্টোবর)। এই সম্মেলন ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে কে হবেন পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক। ঢাকা জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ সাধারণ সম্পাদক পদের একজন প্রার্থী হিসেবে বাংলানিউজকে বলেন, দীর্ঘ ৩৬ বছর দলের সঙ্গে আছি। ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্বে ছিলাম। বর্তমানে যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন সেটা মেনে নেব। তিনি বলেন, নেতাকর্মীদের মধ্যে মতভেদ থাকতে পারে। তবে দলীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন। দলকে ঐক্যবদ্ধ রাখতে তিনি সফল হয়েছেন। সকলকে এক ছাতার নিচে আনতে পেরেছেন। তার প্রতিফলন চলামন আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা আমাদের নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘণ্টা বাজাতে চাই। সেজন্য নেতা যে সিদ্ধান্ত দেবেন সেভাবে কাজ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন