News71.com
 Bangladesh
 30 Oct 22, 12:05 AM
 135           
 0
 30 Oct 22, 12:05 AM

ময়মনসিংহে মাহেন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২।।

ময়মনসিংহে মাহেন্দ্র-ট্রলির সংঘর্ষে নিহত ২।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সদর উপজেলার তারাকান্দা মহাসড়কে যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে একটি মালভর্তি হ্যান্ড ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৭ জন। নিহতরা হলেন- উপজেলার দুগাছি গ্রামের সুলেমানের ছেলে সানি (৭) ও মৃত হাছান আলীর স্ত্রী হালিমা (৫২)। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আলালপুর নামকস্থানে নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।  কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, যাত্রীবাহী মহেন্দ্রটি ময়মনসিংহ শহর থেকে তারাকান্দা যাচ্ছিল। এ সময় বিপরীত দিন থেকে আসা একটি মালবাহী হ্যান্ড ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন