News71.com
 Bangladesh
 30 Oct 22, 12:09 AM
 171           
 0
 30 Oct 22, 12:09 AM

আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দুর্ভিক্ষ আসে।। টুকু

আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দুর্ভিক্ষ আসে।। টুকু
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের মানুষকে ঠকানোর ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শেখ হাসিনা বলছেন—দুর্ভিক্ষ আসলো, দুর্ভিক্ষ আসলো; আপনারা ক্ষমতায় গেলে দুর্ভিক্ষ আসে। বাংলাদেশকে আপনি মিথ্যা উন্নয়নের বুলি শুনিয়েছেন। আগে বড়াই করতেন—এত এত রিজার্ভ, এখন রিজার্ভ নাই। বিশ্বব্যাংক থেকে হিসাব এসেছে, রিজার্ভ নাই। শনিবার (২৯ অক্টোবর) রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার রাত থেকেই কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। রাতভর সেখানেই ছিলেন তারা। ভোর থেকে বাড়তে থাকে জনস্রোত। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পেরেছেন যোগ দিয়েছেন গণসমাবেশে। এভাবে নেতাকর্মীদের সমাবেশে অংশ নেওয়া প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চিড়ে-মুড়ি বেঁধে, গামছা বেঁধে আজকের জন্য কর্মীরা অপেক্ষা করেছেন। এটা শেখ হাসিনার জন্য বড় বার্তা। আওয়ামী লীগের মতো একটা অবিশ্বাসী দল মাথার ওপরে জোর করে বসে শাসন করছে। আওয়ামী লীগের ইতিহাস কিন্তু বাংলাদেশের মানুষকে ঠকানোর ইতিহাস।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন