
নিউজ ডেস্কঃ নরসিংদী শহর থানা শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে এস এম ওয়াজিদ জয়কে সভাপতি ও আশিক আলম রিয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সভাপতি আহসানুল হক রিমন। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সভাপতি আহসানুল হক রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৪৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী শহর শাখার পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এস এম ওয়াজিদ জয় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও আশিক আলম রিয়েল নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন।