News71.com
 Bangladesh
 30 Oct 22, 12:14 AM
 181           
 0
 30 Oct 22, 12:14 AM

কোনো সেক্টরের সবাই পারফেক্ট নয়।।শামীম ওসমান

কোনো সেক্টরের সবাই পারফেক্ট নয়।।শামীম ওসমান

নিউজ ডেস্কঃ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘৯৬ সালে নারায়ণগঞ্জে ফেন্সিডিল ক্লাব নামে ক্লাবও ছিল। তখন প্রতিদিন নারায়ণগঞ্জে ত্রিশ হাজার ফেন্সিডিল বিক্রি হতো। নিষিদ্ধ পল্লী উচ্ছেদের সময় তখনকার এসপি এবং ওসিরা আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমি তাদের জন্য দোয়া করি। শনিবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম ওসমান। তিনি বলেন, কোরআনে বলা আছে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তনে সাহায্য করে না। কমিউনিটি পুলিশের সদস্য যারা আছেন, আমরা দোষ ধরি খুব বেশি। আমরা মানুষের ভালো থেকে খারাপ দেখি বেশি। কোনো সেক্টর নেই যেখানে সকলে পারফেক্ট। সেটা রাজনীতি হোক, সাংবাদিক, শিক্ষক, হুজুর কেউ পারফেক্ট না। সকল জায়গায় কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে। শামীম ওসমান আরও বলেন, আমি পুলিশের জীবন দেখি। আমরা পুলিশের দোষত্রুটি ধরি, ধরারই কথা। কিন্তু এদের কিন্তু ছুটি বলতে কোনো জিনিস নেই। এদের ঈদ পূজা সবসময় ডিউটি করতে হয়। পরিবারের সাথে গল্প করার সুযোগ তাদের জীবনে অনেক কম আসে। আমাদের সিপাহীরা বেশ মানবেতর জীবন যাপন করেন। যদিও সরকার তাদের জন্য অনেক কিছু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন