News71.com
 Bangladesh
 30 Oct 22, 06:15 PM
 113           
 0
 30 Oct 22, 06:15 PM

শার্শা সীমান্তে ১ কেজি স্বর্ণসহ আটক ১ ।।

শার্শা সীমান্তে ১ কেজি স্বর্ণসহ আটক ১ ।।

নিউজ ডেস্কঃ  শার্শা সীমান্ত থেকে ১ কেজি ৫১ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ ও মোটরসাইকেলসহ কাওসার আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি হলেন, শার্শা উপজেলার দাদখালি গ্রামের আব্দুল করিমের ছেলে।  বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোগা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৫১ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয়।  খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা। তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন