News71.com
 Bangladesh
 30 Oct 22, 06:22 PM
 140           
 0
 30 Oct 22, 06:22 PM

নৌবাহিনীতে যুক্ত হলো আরও ২ প্যাট্রোল এয়ারক্রাফট।।

নৌবাহিনীতে যুক্ত হলো আরও ২ প্যাট্রোল এয়ারক্রাফট।।
নিউজ ডেস্কঃ  দেশের সমুদ্রসীমা সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশনে সংযোজিত হলো আধুনিক আরও ২টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ)।রোববার (৩০ অক্টোবর) গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে এমপিএ ২টি সংযোজন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আইএসপিআর জানায়, এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ২টি এমপিএ নেভাল এভিয়েশনে সংযোজন করেছিলেন। এর মধ্য দিয়ে নৌবাহিনীর নেভাল এভিয়েশন এমপিএ স্কোয়াড্রনে মোট ৪টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেশনাল কার্যক্রম শুরু করলো। আধুনিক সেন্সর ও মিশন ইকুইপমেন্ট সম্বলিত নতুন ২টি ডর্নিয়ার ২২৮ এনজি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ঘণ্টায় সর্বোচ্চ ২২৩ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এছাড়া ওই দুটো মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট প্রায় ৫ ঘণ্টা একনাগাড়ে উড্ডয়ণের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সক্লুসিভ ইকনোমিক জোন সহজেই নজরদারি করতে পারবে। নতুন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ২টিতে গভীর সমুদ্রে নজরদারি পরিচালনার জন্য যুক্ত রয়েছে সার্ভেইল্যান্স র‌্যাডার, ইলেক্ট্রা অপটিক ইনফ্রারেড ক্যামেরা, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক ও সার্চ অ্যান্ড রেসকিউ ডিটেকশন ফাইন্ডার।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন