News71.com
 Bangladesh
 30 Oct 22, 06:23 PM
 2828           
 0
 30 Oct 22, 06:23 PM

শিক্ষকরা কাঙ্ক্ষিত জাতি গঠনের নিয়ামক শক্তি।।খুবি উপাচার্য

শিক্ষকরা কাঙ্ক্ষিত জাতি গঠনের নিয়ামক শক্তি।।খুবি উপাচার্য

নিউজ ডেস্কঃ  খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে নতুন যোগদানকারী প্রভাষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। নতুন যোগদানকারী শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, শিক্ষকতা চাকরি নয়, একটি মহৎ পেশা। শিক্ষকতাকে অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে প্রাপ্তি-অপ্রাপ্তির বিচার-বিশ্লেষণ করলে চলবে না। সর্বদা মনে রাখতে হবে তিনি এক মহান ব্রত পালন করছেন।  তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত জাতি গঠন ও সমাজ পরিবর্তনের নিয়ামক শক্তি হলেন শিক্ষক। সময়ানুবর্তিতা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের প্রথম গুণ। আদর্শ শিক্ষক হতে হলে শিক্ষার্থীদের চেয়েও নিজেকে অধ্যয়নে সম্পৃক্ত রাখতে হবে। ক্লাসের সবচেয়ে দুর্বল শিক্ষার্থীকে টার্গেট করেই শিক্ষাদান করতে হবে। যেন সেও বিষয়টি সহজে আয়ত্ত করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন