
নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।রোববার (৩০ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় এই পরিদর্শন করেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন তাকে স্বাগত জানান। আনুষ্ঠানিক আলোচনায় এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমান বাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন। উত্তরে বিমান বাংলাদেশের সিইও এ বিষয়ে একমত পোষণ করেন এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কার্যক্রমকে প্রসারিত ও কার্যকর করার বিষয়ে যৌথভাবে