News71.com
 Bangladesh
 31 Oct 22, 10:07 AM
 238           
 0
 31 Oct 22, 10:07 AM

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো ৪ নভেম্বর পর্যন্ত।।

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো ৪ নভেম্বর পর্যন্ত।।

নিউজ ডেস্কঃ বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং থানচি এই চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।  রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার মধ্যে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়, পরে রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।  এদিকে সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন