News71.com
 Bangladesh
 31 Oct 22, 10:12 AM
 233           
 0
 31 Oct 22, 10:12 AM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন-পাঠদানের নীতিমালা জারি।।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন-পাঠদানের নীতিমালা জারি।।

নিউজ ডেস্কঃ  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ জারি করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এই নীতিমালায় স্বাক্ষর করেন।  নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডসমূহ এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান করবে।  তবে কোনো আবেদন নীতিমালার বিধি বিধান সাপেক্ষে নামঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নামঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে।  শিগগিরই এই নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন