News71.com
 Bangladesh
 31 Oct 22, 05:27 PM
 182           
 0
 31 Oct 22, 05:27 PM

খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই ।।

খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই ।।
নিউজ ডেস্কঃ  সাবেক সচিব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ আর নেই।  ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭ টা ৪০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।  মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  নামাজের জানাজা ও দাফনের বিষয় পরে জানানো হবে।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন