News71.com
 Bangladesh
 31 Oct 22, 05:28 PM
 114           
 0
 31 Oct 22, 05:28 PM

গাজীপুরে বিস্ফোরণ।।একে একে মারা গেল দগ্ধ পাঁচজনই 

গাজীপুরে বিস্ফোরণ।।একে একে মারা গেল দগ্ধ পাঁচজনই 

নিউজ ডেস্কঃ  গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় জীবিত শেষ ব্যক্তি আনোয়ারুল ইসলামের (২৭) মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ একে একে পাঁচজনেরই মৃত্যু হলো। সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারুলের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল তার। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তার ছোট বোন আঞ্জু আক্তার জানান, তাদের বাড়ি ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি গ্রামে। বাবার নাম আজিজুল হক। বর্তমানে গাজীপুর গাছা কলম্বিয়া এলাকায় স্ত্রী লাকি ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ারুল। সেখানে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন