News71.com
 Bangladesh
 31 Oct 22, 05:31 PM
 130           
 0
 31 Oct 22, 05:31 PM

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় ৪২ জন আটক।।

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় ৪২ জন আটক।।

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (৩০ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (৩১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৩১ ইয়াবা, ১২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ১২ বোতল বিদেশি মদ ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন