News71.com
 Bangladesh
 31 Oct 22, 05:32 PM
 169           
 0
 31 Oct 22, 05:32 PM

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা।।৬ আসামির যাবজ্জীবন

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা।।৬ আসামির যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামালায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ রায়ে ৫ হাজার জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় আসামিদের। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করেন সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস। আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মো. কাশেম আলী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে। এছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক রয়েছেন। ২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন।  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন। ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন