News71.com
 Bangladesh
 31 Oct 22, 05:36 PM
 124           
 0
 31 Oct 22, 05:36 PM

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু।।হাসপাতালে ভর্তি ৮৭৩

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু।।হাসপাতালে ভর্তি ৮৭৩

নিউজ ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৭৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও পাঁচ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৭৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪৫ জন ও ঢাকার বাইরে ৩২৮ জন। বর্তমানে সারা দেশে তিন হাজার ৫৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩০৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৭৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ১৬ জন ও ঢাকার বাইরে ১২ হাজার আটজন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬২৩ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৬৭৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন