News71.com
 Bangladesh
 31 Oct 22, 11:39 PM
 285           
 0
 31 Oct 22, 11:39 PM

জাতীয় পার্টির সংসদে যোগ না দেওয়ার ঘোষণা নাটক।।হারুন

জাতীয় পার্টির সংসদে যোগ না দেওয়ার ঘোষণা নাটক।।হারুন
নিউজ ডেস্কঃ  জাতীয় সংসদ অধিবেশনে না যাওয়ার ঘোষণা দিয়েও ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার ঘটনাকে ‘নাটক’ বলে সমালোচনা করেছেন বিএনপির সদস্য হারুনুর রশীদ। সোমবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে উন্নয়ন বোর্ড আইনসমূহ রহিতকরণ বিল উত্থাপনের আপত্তি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় হারুনুর রশীদ এ মন্তব্য করেন। হারুনুর রশীদ বলেন, কী নাটক! আমাদের সারা জীবনটাই নাটকের। পত্রিকায় আজকে হেডলাইন হলো, সংসদে বিরোধী দলের কেউ আসবে না। আবার দেখলাম সব পরিবর্তন। মাননীয় স্পিকার কী অবস্থা, কী হচ্ছে, তা জানাতে হবে। কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলীয় নেতা কীভাবে হবেন, তা বলা আছে। এটি পরিষ্কার হওয়া দরকার। স্পিকার কেন সিদ্ধান্ত দিচ্ছেন না, এখানে কী সমস্যা আছে, এসব জানানো দরকার। তিনি আরও বলেন, জেলা পরিষদ এখন ভয়াবহ দুর্নীতির আখড়া হয়ে গেছে। এর কোনো প্রয়োজন নেই। জেলা পরিষদের সম্পদ উপজেলা পরিষদে ন্যস্ত করে জেলা পরিষদ বিলুপ্ত করে দেওয়া হোক। গাইবান্ধা–৫ আসনের উপনির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করে হারুনুর রশীদ বলেন, সেখানে নির্বাচন কমিশন সিসি ক্যামেরা স্থাপন করেছে। অনিয়ম ধরা পড়েছে। কিন্তু পুলিশ, প্রশাসন, নির্বাচন কর্মকর্তা তাদের কারও বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাহলে স্বচ্ছতা আসবে কীভাবে?
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন