News71.com
 Bangladesh
 31 Oct 22, 11:44 PM
 187           
 0
 31 Oct 22, 11:44 PM

সুন্দরবনকে রক্ষা সরকারের জাতীয় অগ্রাধিকার।।পরিবেশমন্ত্রী

সুন্দরবনকে রক্ষা সরকারের জাতীয় অগ্রাধিকার।।পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ সুন্দরবনকে রক্ষা করা সরকারের অন্যতম জাতীয় অগ্রাধিকার। তাই সুন্দরবন ও এর বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ব্যবস্থা নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, এ লক্ষ্যে বাস্তবায়নাধীন সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা প্রকল্প এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় টহলকারী জলযান সংগ্রহ করে এ বন সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরিবেশমন্ত্রী বলেন, বরেন্দ্র ও হাওর এলাকার প্রতিবেশ উন্নয়নে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে পারলে এসব  এলাকার প্রতিবেশের মান উন্নত হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে বাস্তবায়নাধীন সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি গাড়িচালক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন