News71.com
 Bangladesh
 01 Nov 22, 10:50 AM
 145           
 0
 01 Nov 22, 10:50 AM

তীয় সংসদে সংশোধিত চাকরি বিল প্রত্যাহার।।

তীয় সংসদে সংশোধিত চাকরি বিল প্রত্যাহার।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের গত অধিবেশনে উপস্থাপিত সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী বিলটি প্রত্যাহারের আবেদন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিল প্রত্যাহারের প্রস্তাবটি পাস হয়। এর আগে গত ২৯ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিলটি সংসদে উপস্থাপন করেছিলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠনো হয়। তবে বিলটি প্রত্যাহারের কোন কারণ বলেননি প্রতিমন্ত্রী। এদিকে সরকারি চাকরি আইনের একাধিক ধারা নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া সোমবার সংসদে ঢাকা-খুলনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন বোর্ডগুলো রহিতকরণে সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক উন্নয়ন বোর্ড আইনসমুহ (রহিতকরন) বিল ২০২২ উপস্থাপন করলে তা আইনমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এই রহিতকরণ বিল পাস হলে আইন অনুযায়ী খুলনা, রাজশাহী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা, কুমিল্লা ও নোয়াখালী উন্নয়ন বোর্ড লজ (রহিতকরণ) রহিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন