News71.com
 Bangladesh
 01 Nov 22, 10:51 AM
 152           
 0
 01 Nov 22, 10:51 AM

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ছেলে আহত।।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ছেলে আহত।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে আবদুল আওয়াল জনি।  সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম জাহাঙ্গীর আলম মজুমদার (৬০)। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার চাষাপাড়ায়। দুর্ঘটনায় আহত আবদুল আওয়াল জনিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।  তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরবাইকের পাশে মরদেহটি পড়ে আছে। পরে সেটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন