News71.com
 Bangladesh
 02 Nov 22, 04:18 PM
 209           
 0
 02 Nov 22, 04:18 PM

পুলিশের ধাওয়া খেয়ে পাঁচতলা থেকে পড়ে আসামির মৃত্যু।।

পুলিশের ধাওয়া খেয়ে পাঁচতলা থেকে পড়ে আসামির মৃত্যু।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় দুমকী উপজেলার ভূমি অফিস রোডে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৪টায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম- বিপ্লব হাওলাদার (৩৫)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মামুন মঙ্গলবার সকাল ১০টায় ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব হাওলাদারকে গ্রেফতার করতে যান। উপজেলা ভূমি অফিস রোডের নির্মাণাধীন ৫ তলা ভবনের ওপরে গিয়ে ওই শ্রমিক বিপ্লবকে গ্রেফতারের চেষ্টা করেন। একপর্যায়ে আসামি বিপ্লব দৌড়ে নামার সময় রেলিং বিহীন সিঁড়ি থেকে পা ফসকে নিচে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে প্রথম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন