News71.com
 Bangladesh
 03 Nov 22, 03:16 PM
 136           
 0
 03 Nov 22, 03:16 PM

৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার।।

৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ নগরের কোতোয়ালী থানাধীন ব্রয়লার এভিনিউ কলোনি থেকে ৩৫ কেজি গাঁজাসহ মো.রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আবুল কালামের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ব্রয়লার এভিনিউ কলোনির আবুল কালামের চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে মো.রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ৩টি বস্তা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মো.রাসেল কুমিল্লা থেকে পাইকারি দরে গাঁজা কিনে নগরের বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রি করে।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন