News71.com
 Bangladesh
 03 Nov 22, 03:32 PM
 170           
 0
 03 Nov 22, 03:32 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।।

নিউজ ডেস্কঃ জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। এরপর ধানমন্ডি থেকে সরাসরি বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজশাহীতে রয়েছে আরেক জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের সমাধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এ দিনটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন