News71.com
 Bangladesh
 03 Nov 22, 06:25 PM
 173           
 0
 03 Nov 22, 06:25 PM

১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা।।মুক্তিযুদ্ধ মন্ত্রী 

১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা।।মুক্তিযুদ্ধ মন্ত্রী 

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা৷ বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশের জাতীয়তাবাদ মুছে দিতে একাত্তরের ওই পরাজিত শক্তি এখনও তৎপর রয়েছে৷  বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর সচিবালয় সংলগ্ন পরিবহন পুলে জেল হত্যা দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুরে থাকায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মেযুক্ত হন। এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বহুবার হত্যাচেষ্টা করা হয়েছে৷ আসলে ওই শক্তির পাকিস্তানি এজেন্ডা তো এখনও শেষ হয়নি।  সম্প্রতি বিএনপি নেতারা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ১০ ডিসেম্বরের পর তারা সরকারের পতন ঘটাবেন।  তাদের উদ্দেশ্য আ ক ম মোজাম্মেল হক বলেন, এর মানে হলো, তারা আবারও দেশে একটা অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। তারা আবারও দেশে এক পনের আগস্ট ঘটাতে চায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন