News71.com
 Bangladesh
 04 Nov 22, 10:28 PM
 127           
 0
 04 Nov 22, 10:28 PM

জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি।।আইজিপি

জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি।।আইজিপি

নিউজ ডেস্কঃ  জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।  তিনি বলেন, জঙ্গিদের উত্থানের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়। দেশে হলি আর্টিজানের ঘটনার পরে আর কোনো বড় ধরনের জঙ্গির ঘটনা সংগঠিত হয়নি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ঈর্ষণীয় সফলতা অর্জন করেছি এবং জঙ্গিবাদ পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।  শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় পুলিশ লাইন্সে পুলিশের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আইজিপি এ মন্তব্য করেন।  তিনি বলেন, পার্বত্য এলাকায় অভিযান চলছে। অভিযানের স্বার্থে কৌশলগত কারণে এ বিষয়ে আমরা কোনো কিছু বলতে চাই না। অভিযান শেষ হলে জানানো হবে। আইন ও নীতির আলোকে একযোগে বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব সময়ই জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছি। জঙ্গিদের অপারেশনের আগেই আমাদের অভিযান পরিচালিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন