News71.com
 Bangladesh
 04 Nov 22, 10:38 PM
 132           
 0
 04 Nov 22, 10:38 PM

দেশের সমস্যা সমাধানে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই।।মঞ্জু

দেশের সমস্যা সমাধানে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই।।মঞ্জু

নিউজ ডেস্কঃ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সংগঠকদের নিয়ে এক রাজনৈতিক কর্মশালা শুক্রবার (৪ নভেম্বর) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল ও আব্দুল বাসেত মারজান। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমার বাংলাদেশ (এবি) পার্টি বাংলাদেশের মানুষের সমস্যা সমাধানের রাজনৈতিক উদ্যোগ। আমরা দেশের সমস্যাগুলো চিহ্নিত করে তা কীভাবে সমাধান সম্ভব, তা জনগণের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি সব শর্ত পূরণ করে। যেখানে দিনাজপুরের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের সমস্যাগুলো সমাধানের বাস্তব রূপরেখা আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। তিনি সব রাজনৈতিক দলের সামনে চ্যালেঞ্জ রেখে বলেন, বাংলাদেশের বিদ্যমান সমস্যা সমাধানে তাদের কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই এবং দিতেও পারবে না। বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত টুটুল বলেন, গত ৫০ বছরে আমাদের দেশের মানুষের মাঝে বৈষম্য বেড়েছে। এখন দেশে সুশাসন নেই। বিভিন্ন সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে দেশের জনগণকে শোষণ করা হয়েছে। এই দুর্নীতি, সিন্ডিকেট বাণিজ্য ও লুটপাটের বিরুদ্ধেই এবি পার্টির সংগ্রাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন