News71.com
 Bangladesh
 04 Nov 22, 10:50 PM
 126           
 0
 04 Nov 22, 10:50 PM

বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠিয়ে দেবো।।শেখ হাসিনা

বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠিয়ে দেবো।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ  বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের জেল হয়েছে। হ্যাঁ, তিনি অসুস্থ, বয়োবৃদ্ধ, তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসেছেন, আবেদন করেছেন, আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি।’ বিএনপিকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, ‘অবৈধ সরকার, ক্ষমতা দখলকারীদের দ্বারা গঠিত অবৈধ দলগুলো খুব লাফালাফি করে, খুব ভালো কথা। আমরা বলেছি শান্তিপূর্ণ মিছিল-মিটিং করো, আমরা কিছুই করবো না। কিন্তু ওই যে লাঠিসোটা নিয়ে এসে ভাবসাব দেখানো, আর যদি একটা মানুষের গায়ে হাত দেয়, আমরা ছাড়বো না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন