
নিউজ ডেস্কঃ বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার(৫ নভেম্বর) জনসমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন ৷ ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এখন ছাড় দিচ্ছি, শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন। কিন্তু ডিসেম্বরে ছেড়ে দেবো না। ডিসেম্বরে এই রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। ডিসেম্বরের রাজপথ আমাদের, আওয়ামী লীগের রাজপথ। এ সময় ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, খেলা হবে প্রস্তুত হয়ে যান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মধ্য বাড্ডা ইউলুপের কাছে প্রধান সড়কে এ সমাবেশ আয়োজন করা হয়।