News71.com
 Bangladesh
 05 Nov 22, 11:02 PM
 148           
 0
 05 Nov 22, 11:02 PM

উত্তর আ.লীগের শান্তিমিছিল শুরু।। বাড্ডা-রামপুরা সড়কে জনতার ঢল

উত্তর আ.লীগের শান্তিমিছিল শুরু।। বাড্ডা-রামপুরা সড়কে জনতার ঢল

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে জোন ভিত্তিক ‘শান্তি সমাবেশ ও মিছিল’ কর্মসূচি নিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে শনিবার (৫ নভেম্বর) গুলশান জোনের সমাবেশ শেষে লাখো জনতার মিছিল শুরু হয়েছে। মিছিলটি মধ্যবাড্ডা ইউলুপ থেকে শুরু হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হবে। এ লক্ষ্যে মধ্য বাড্ডা থেকে শুরু করে মেরুল বাড্ডা, রামপুরা, ডিআইটি সড়ক দলীয় নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। মিছিল শুরুর আগেই সড়কে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীরা।তারা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। মধ্য বাড্ডা ইউলুপ সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে  বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে  এই মিছিল শুরু হয়েছে। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, বিএনপি বরিশালে ৬ জেলার সমাবেশে করছে, আর এখানে মহানগর উত্তর আওয়ামী লীগ ৬ থানার সমাবেশ করছে। কত লোক হয়েছে মির্জা ফখরুল দেখে যান। খেলা হবে, খেলা হবে, অপেক্ষা করুন। সামনে ডিসেম্বর, আপনারা নাকি খোমেনির মতো ক্ষমতা দখল করবেন, আপনাদের এ স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে। তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক আর আসবে না, জাদুঘরে চলে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন