News71.com
 Bangladesh
 05 Nov 22, 11:04 PM
 134           
 0
 05 Nov 22, 11:04 PM

রকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে।।মির্জা আব্বাস

রকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে।।মির্জা আব্বাস

নিউজ ডেস্কঃ বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান বক্তা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেকে বলবেন জনসমাবেশে লোক কম হয়েছে। কিন্তু আপনারা যে এতো বাধা-বিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন এটাই প্রমাণ করে বিএনপির প্রতি, দেশের প্রতি আপনাদের ভালবাসা কতটা। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের  ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, এখানে এসে দেখলাম ফোনে কথা বলতে পারছিতে না। ইন্টারনেট বন্ধ, তাই লাইফ টেলিকাস্ট নেই। রাজপথ, রেলপথ, আকাশপথ সব কিছুই বন্ধ। তারপরও আজ গোটা বরিশাল শহর জনসভার শহর, মিছিলের শহর। তাহলে সব বন্ধ করে কী লাভ হলো। সব বাধা উপেক্ষা করে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হলো। এ সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না। এই সরকারের অধীনে নির্বাচন নয়, ইভিএমে নির্বাচন নয়। ১৫ বছর আগে আমার যে ভাই ভোটার হয়েছে, সে বলতে পারবে না ভোট কেমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন