News71.com
 Bangladesh
 05 Nov 22, 11:07 PM
 139           
 0
 05 Nov 22, 11:07 PM

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ বাইরের চাপে আছে।।চীনা রাষ্ট্রদূত

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ বাইরের চাপে আছে।।চীনা রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্প করবে। তবে আমরা বুঝতে পারি তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের ওপর বাইরের চাপ আছে। কেন না এই প্রকল্প ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর।  শনিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস নিয়ে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম। এতে বিশেষ অতিথি ছিলেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সেমিনারে চীনা রাষ্ট্রদূত এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশে পানি সমস্যা সমাধানে তিস্তা প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদেরও অনেক নদী রয়েছে। চীন হাজার বছর ধরে পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। লি জিমিং বলেন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা গ্রহণ করেছি। এখন এটা নিয়ে সমীক্ষা চলছে। অপর এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক ইস্যু। এই সঙ্কটের মধ্যস্থতা করছে চীন। তবে এখানে অনেক পক্ষ জড়িয়ে গেছে। কোনো কোনো পক্ষ গঠনমূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না। আর চীনের প্রধান লক্ষ্যই রোহিঙ্গা প্রত্যাবাসন। রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ৯ কোটি ৬০ লাখ সদস্য রয়েছে। এটা বিশ্বের সব চেয়ে বড় পার্টি। এবারের কংগ্রেস এই পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। এই নেতৃত্বে রয়েছেন শি জিন পিং। মার্ক্সবাদকে ভিত্তি করেই চীন এগিয়ে চলেছে। সিপিসি মার্ক্সবাদের মূল ভিত্তি ধারণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন