News71.com
 Bangladesh
 06 Nov 22, 03:39 PM
 132           
 0
 06 Nov 22, 03:39 PM

সিলেট-চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।।

সিলেট-চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।।
নিউজ ডেস্কঃ  লঘুচাপের প্রভাবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। শনিবার (৫ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার।  আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে।  শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন