News71.com
 Bangladesh
 06 Nov 22, 03:41 PM
 178           
 0
 06 Nov 22, 03:41 PM

দৃষ্টি ও পঠন প্রতিবন্ধীদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হয়েছে।।সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি ও পঠন প্রতিবন্ধীদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হয়েছে।।সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে মারাকেশ চুক্তিতে অনুসমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের সব দৃষ্টি ও পঠন প্রতিবন্ধীদের বাধামুক্ত তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বর্তমান প্রতিবন্ধী ব্যক্তি-বান্ধব সরকারের নেতৃত্বে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মারাকেশ চুক্তিতে অনুসমর্থন করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মিলনায়তনে ‘বাংলাদেশের ১১৬তম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুসমর্থন উদযাপন এবং এর জন্য পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। ‘ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’ এ সেমিনারের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, চুক্তিটির ফলে সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন ব্যক্তি, ক্ষীণ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এবং কোনো না কোনোভাবে পড়তে অক্ষম এমন ব্যক্তির জন্য ব্রেইল, অডিও অথবা বড় হরফে বই এবং দলিলাদি মুদ্রণ করা যাবে। এক্ষেত্রে লেখকের অনুমতির প্রয়োজন হবে না। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এ কাজ করতে পারবে না।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন