News71.com
 Bangladesh
 06 Nov 22, 03:43 PM
 226           
 0
 06 Nov 22, 03:43 PM

বিএনপিকে শত মানুষের আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।।নানক

বিএনপিকে শত মানুষের আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।।নানক

নিউজ ডেস্কঃ দেশের একটি মানুষকে আঘাত করলে বিএনপিকে শত মানুষের আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।শনিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে প্রধান সড়কে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক বলেন, এদেশের আর একটি মানুষের ওপর আঘাত করলে একশত মানুষের আঘাত নেওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই যতই ষড়যন্ত্র-বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আমরা তা সফল হতে দেব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, এ দেশে অগ্নিসংযোগ করেছেন, বাসে মানুষ পুড়িয়ে মেরেছেন, লুটপাট করেছেন আপনারা। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছেন। আওয়ামী লীগ করার অপরাধে মানুষের হাত-পা কেটেছেন, বাড়ি-ঘরে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। এদেশের মানুষ বিএনপির এই অপরাজনীতিগুলো এখনো ভুলে যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন