News71.com
 Bangladesh
 07 Nov 22, 11:55 PM
 145           
 0
 07 Nov 22, 11:55 PM

জরুরি পণ্য আমদানিতে ডলারের জোগান দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।।

জরুরি পণ্য আমদানিতে ডলারের জোগান দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ  দেশে বৈদেশিক মুদ্রার মজুদ কমলেও খাদ্যপণ্য আমদানিতে ডলারের জোগান দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনীয় খাদ্য, সার ও জ্বালানি আমদানি নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। দেশের বেশিরভাগ ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলার নেই। বাংলাদেশ ব্যাংকের গত ২৫ অক্টোবরের দেওয়া তথ্যে দেখা যায়, দেশের অন্তত ২০টি ব্যাংকের কাছে এলসি দায় মেটানোর মতো কোনো ডলার নেই। আমদানি দায় পরিশোধ করতে গিয়েই ঘাটতিতে পড়েছে এসব ব্যাংক। রেমিট্যান্স ও রপ্তানি আয় থেকে সংগৃহীত ডলার দিয়েও নিজেদের আমদানি দায় ও গ্রাহকদের বিদেশি ঋণ পরিশোধ করতে পারছে না। এ কারণে আমদানির নতুন এলসি খোলা প্রায় বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। এমনকি অনেক ব্যাংক খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলাও বন্ধ রেখেছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন