News71.com
 Bangladesh
 08 Nov 22, 12:01 AM
 195           
 0
 08 Nov 22, 12:01 AM

নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ।। ইন্দিরা

নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ।। ইন্দিরা

নিউজ ডেস্কঃ ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচি অসহায় নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সোমবার (৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভালনারেবল উইমেন বেনিফিট অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, দেশের গ্রামীণ দুঃস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিল বিশ্ব খাদ্য কর্মসূচির সূচির প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন