News71.com
 Bangladesh
 08 Nov 22, 12:04 AM
 195           
 0
 08 Nov 22, 12:04 AM

ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০।।

ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০।।

নিউজ ডেস্কঃ  ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।  সোমবার (৭ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগ। অপরদিকে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।  ছাত্রলীগের মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা বিএনপির মিছিলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা পিছু হটে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে পোস্ট অফিস মোড়ে অবস্থান করলে বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতার মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। পরে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন