News71.com
 Bangladesh
 10 Nov 22, 08:43 PM
 117           
 0
 10 Nov 22, 08:43 PM

রাজবাড়ীতে ট্রাকচাপায় নারী নিহত।।চালক আটক

রাজবাড়ীতে ট্রাকচাপায় নারী নিহত।।চালক আটক

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে ট্রাকচাপায় রেশমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত রেশমা আক্তার রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম ইউনুস আলী মোল্লা। স্থানীয় বাসিন্দা ও পাংশা হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, ওই নারী তার বাড়ির এলাকায় আঞ্চলিক মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় (চারলেন সড়কের বিভাজকের শেষ প্রান্তে) পৌঁছালে ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক (ফরিদপুর ট ১১-০২৯১) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকের চালক ফরিদপুরের চরভাদ্রসন উপজেলার অজরাপুর গ্রামের বাসিন্দা লিটন কুমার মণ্ডলকে (৩৯) আটক করে। চরলক্ষীপুর গ্রামের রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রিদয় খান জানান, ভোরের দিকে ওই নারী তার মেয়েকে মাদরাসায় পৌঁছে দেন। মেয়েকে দিয়ে আসার পরে তিনি সাধারণত কিছু সময় হাঁটাহাঁটি করে বাড়ি ফেরেন। কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন