News71.com
 Bangladesh
 10 Nov 22, 08:45 PM
 168           
 0
 10 Nov 22, 08:45 PM

টানা সুযোগ পাওয়ায় উন্নয়ন করতে পারছি।। প্রধানমন্ত্রী

টানা সুযোগ পাওয়ায় উন্নয়ন করতে পারছি।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার একটানা ১৪ বছর ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করা যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন শীত-মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অনুদান গ্রহণের সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এ আয়োজন করা হয়। সরকার প্রধান বলেন, ২০০৮ সালের পর ২০১৪ ও ২০১৮ সালে জয়ী হয়ে একটানা চৌদ্দ বছর ক্ষমতায় থাকায় আজ অন্তত বাংলাদেশের উন্নয়নটা আমরা করতে পারছি। এ সময় একটি দলের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবিধা প্রসঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে কথোপকথনের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি, রেহানা, মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী আমরা বসে এক কোনায় গল্প করছি। উনি বললেন, আসলে দেশের একটা উন্নতি করতে হলে একটু দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলে হয় না। উন্নতিটা ঠিক মতো করা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন