News71.com
 Bangladesh
 12 Nov 22, 09:23 PM
 127           
 0
 12 Nov 22, 09:23 PM

ধামরাইয়ে কেমিক্যাল গোডাউনে আগুন।। নিয়ন্ত্রণ ৯ ইউনিট

ধামরাইয়ে কেমিক্যাল গোডাউনে আগুন।। নিয়ন্ত্রণ ৯ ইউনিট
নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্প নগরীর একটি কারখানার কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, ভোর পৌনে ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরে বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড কারখানার কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বিসিক শিল্প নগরীর একটি কারখানার কেমিক্যাল রাখার গোডাউনে আগুন লেগেছে। ধামরাই, সাভার ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিযন্ত্রণে কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কাজ করছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন