News71.com
 Bangladesh
 13 Nov 22, 12:24 AM
 142           
 0
 13 Nov 22, 12:24 AM

মেগা প্রকল্প থেকে সমগ্র দক্ষিণ এশিয়া উপকৃত হবে।। নৌপরিবহন প্রতিমন্ত্রী

মেগা প্রকল্প থেকে সমগ্র দক্ষিণ এশিয়া উপকৃত হবে।। নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  মেগা প্রকল্প থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না, সমগ্র দক্ষিণ এশিয়া উপকৃত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (১১ নভেম্বর) খালিদ মাহমুদ চৌধুরী ভারতের উত্তরপ্রদেশের বারানাসির ট্রেড ফ্যাসিলিটেশন সেন্টারে ‘পিএম গতি শক্তি মাল্টিমোডাল ওয়াটারওয়েজ সামিট-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা জানান।  নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক বিরাজমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং আরও দৃঢ় হবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বেরিয়ে এসেছে; ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে একটি শক্তিশালী অর্থনীতি রয়েছে। গত এক দশকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মাসেতু, রেল সংযোগ, পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ এবং আরও অনেক মেগা প্রকল্প নিয়েছি করেছি। এসব প্রকল্প থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না, সমগ্র দক্ষিণ এশিয়া উপকৃত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন