News71.com
 Bangladesh
 13 Nov 22, 12:26 AM
 134           
 0
 13 Nov 22, 12:26 AM

যুবলীগের ওয়েবসাইট-মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

যুবলীগের ওয়েবসাইট-মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী যুবলীগে থ্য প্রযুক্তির সংযোজন দেখে প্রশংসা করেন। তিনি পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের জন্য অ্যাপ তৈরির নির্দেশ দেন। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে মঞ্চে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম খান অনিক, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে। গ্রামে বসে পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ করতে পারছে মানুষ। এটা সম্ভব হয়েছে সজিব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় থাকার কারণে। আজ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নেতৃত্বে যুবলীগের অনিক, এলিট এবং সৈকত যুবলীগকে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে। আমি এ উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ দিচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন