News71.com
 Bangladesh
 13 Nov 22, 10:59 PM
 145           
 0
 13 Nov 22, 10:59 PM

সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিন।। প্রধানমন্ত্রী

সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিন।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কূটনীতিক এবং বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান করব যে, উইন-উইন পরিস্থিতির জন্য ব্যবসার সুবিধার্থে বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। যার ফলে বাংলাদেশ বিশ্বে এখন বিনিয়োগ এবং সোর্সিংয়ের জন্য সর্বাধিক অনুকূল গন্তব্য হয়ে উঠেছে। দেশের বিনিয়োগবান্ধব নীতি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটা-মুক্ত সুবিধা বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করছে।’ দেশি ব্যবসায়ীদের বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য আমি দেশের ব্যবসায়ীদেরকেও আহ্বান করবো যে, আপনারাও বিদেশি পার্টনার খুঁজে নেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন