News71.com
 Bangladesh
 13 Nov 22, 11:00 PM
 168           
 0
 13 Nov 22, 11:00 PM

নর্থ সাউথের সাবেক ট্রাস্টির জামিন স্থগিত।।

নর্থ সাউথের সাবেক ট্রাস্টির জামিন স্থগিত।।

নিউজ ডেস্কঃ  বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ট্রাস্টি এম এ কাশেমকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর সাবেক ট্রাস্টি রেহানা রহমানের জামিন বহাল রেখেছেন।দুদকের আবেদনের শুনানি শেষে রোববার (১৩ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এছাড়া এম এ কাশেমের বিষয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ নভেম্বর দিন রেখেছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা, শাহ মঞ্জুরুল হক ও সাঈদ আহমেদ রাজা। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত ১০ নভেম্বর সাবেক ট্রাস্টি এম এ কাশেম ও রেহানা রহমানকে জামিন দেন হাইকোর্ট। জামিনাদেশের পরে তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, দুটি শর্তে তাদের জামিন দিয়েছেন। একটি হলো দেশের বাইরে যেতে পারবেন না এবং অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন