News71.com
 Bangladesh
 20 Jul 16, 07:45 PM
 392           
 0
 20 Jul 16, 07:45 PM

আগামি ২০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন বিপিএড পরীক্ষা

আগামি ২০ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন বিপিএড পরীক্ষা

 

নিউজ ডেস্ক: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ২০ দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের সামনে আজ সকাল ১০টা থেকে বিপিএড শিক্ষার্থীদের আয়োজনে ১ ঘণ্টা ৩০ মমিনিট ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সারা দেশের ৬টি সরকারি ও ৩০টি বেসরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপিএড পরীক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন। এতে করে সেখানে বক্তব্য দেন অরুপ কুমার বৈদ্য, আহসান হাবীব, সাইফুল্লাহ সায়ীফ প্রমুখ। সেখানে বক্তারা বলেন, প্রায় এক বছর আগে বিপিএড পরীক্ষার ফরম পূরণ করা হলেও আজ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়নি। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। তাই অবিলম্বে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে হবে।

পরে আন্দোলনকারীদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসে। আলোচনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শাহ আলম ঢালী বিক্ষোভকারীদের সমাবেশে গিয়ে ২০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহণের কথা বলেন। এছাড়া এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। এই ঘোষণার পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন