News71.com
 Bangladesh
 17 Nov 26, 11:15 AM
 3           
 0
 17 Nov 26, 11:15 AM

পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক॥টিয়ার শেল নিক্ষেপ  

পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক॥টিয়ার শেল নিক্ষেপ   

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করছেন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক এবং ভোগড়া বাইপাস অবরোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এরপরও শ্রমিকেরা সড়ক ছাড়েননি।

একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন