News71.com
 Bangladesh
 17 Nov 26, 11:16 AM
 3           
 0
 17 Nov 26, 11:16 AM

রাজধানীতে ভয়াবহ বায়ুদূষণ॥গুলশান-বারিধারা দুর্যোগপূর্ণ  

রাজধানীতে ভয়াবহ বায়ুদূষণ॥গুলশান-বারিধারা দুর্যোগপূর্ণ   

নিউজ ডেস্কঃ ধোঁয়াশায় ঢাকা এক সকাল দেখল রাজধানীবাসী। তবে এ ধোঁয়াশায় কুয়াশার চেয়ে দূষণের মাত্রাই বেশি বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বায়ুমানের তালিকায় দেখা যায়, ঢাকার বাতাস দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে গুলশান-বারিধারা এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস। তবে শীতের মৌসুম আসার আগে ‘দুর্যোগপূর্ণ’ মাত্রার বায়দূষণ দেখা গেল। আইকিউএয়ারের সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ৩৩৬।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো— ভারতের কলকাতা (২৬৬, খুব অস্বাস্থ্যকর), পাকিস্তানের লাহোর (২১৯, খুব অস্বাস্থ্যকর), ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা (১৯৬, সবার জন্য অস্বাস্থ্যকর) ও আফগানিস্তানের কাবুল (১৮২, সবার জন্য অস্বাস্থ্যকর)। একিউআই র‍্যাংকিংয়ে আরও দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা ভয়াবহ মাত্রায় বেড়ে গিয়েছে। এর মধ্যে গুলশান লেক পার্ক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ৪৮৩, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বারিধারা পার্ক রোড, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, বারিধারা লেকসাইড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, প্রগতি সরণি, ইস্টার্ন হাউজিং ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন